সেই মহাজন | মাহমুদ দীপক

সেই মহাজন | মাহমুদ দীপক

যীশু, ঈশ্বর, আল্লাহ যিনি, সেই ভগবান,
যাই বিশ্বাস, তাই নিঃশ্বাসে—রাখো অন্তরধ্যান।

আজানের সুরে, শঙ্খের ধ্বনি, ঘণ্টার অনুরণন—
সব সুরে জাগে একই চিরন্তন মহাজন!

মন্দির, মসজিদ, গির্জায় ডাকে একই আলোক-গান,
নাম-রূপ ভেদ ভুলে শোনো, একই সত্তার আহ্বান।

তুমিই শক্তি—তোমাতেই আছে সকল মুক্তি,
নিজের মাঝে জ্বালো আলো, ভাঙো অন্ধকার-দুর্দশা-সৃষ্টি।

যেখানেই তুমি বিশ্বাসে জাগো—খুলে দাও দিব্য-নয়ন,
বিবেকের খোলস ভেদ করো তবে, জ্বালাও অন্তর-অয়ন।

জাগ্রত করে যে জন নিজে, করে অন্তর আহ্বান,
তাহার দ্বারে আপনিই হেসে, আসেন সেই মহাজন।

মুছে যায় সব ভয়-সংশয়, ঘুচিয়ে সকল বাধা—
তবেই জীবনে নেমে আসে সকল, মুশকিল-আসান সাধা।

ছয়ই মে, ২০২৬ | সেই মহাজন..মাহমুদ দীপক


0 মন্তব্যসমূহ

নবীনতম