দৌলতদিয়ার কালো দুপুর | মাহমুদ দীপক

দৌলতদিয়ার কালো দুপুর

রাজবাড়ীর পথে চলা, স্বপ্নভরা বাস,
দৌলতদিয়ার ঘাটে, থেমে গেল তাঁর সব নিঃশ্বাস।
ফেরির ভিড়ে, মিশে জীবনের কোলাহল
অজান্তেই নামে বিষাদ, নিভে যায় চলাচল।

এক পা ভুলে, এক চাকার স্খলন,
হঠাৎই থেমে যায়, জীবনের সব স্পন্দন।
সৌহার্দ্য নামের চলমান সেই ঘর,
পদ্মার বুকে ডুবে যায় নিশ্বর।

জল ঢুকে পড়ে, চিৎকার ওঠে চারিধার,
“বাঁচাও! বাঁচাও!” শব্দ ভেসে যায় ঢেউয়ের ধার।
কেউ খোঁজে সন্তানের কাঁপা হাত,
কেউ হারায় জীবনের শেষ প্রভাত।

মুহূর্তেই সব শেষ!
নিঃশ্বাস থামে, স্তব্ধ হয়ে যায় সব সুর,
দৌলতদিয়ায় নামে অশ্রুভেজা দুপুর।
দায়িত্বে অবহেলা, মাশুল বড় ভার,
নীরব ঘাতক হয়, সড়ক বারংবার।

একটি ভুল, একটুখানি অবহেলা,
কেড়ে নেয় কত প্রাণের অমূল্য আশা।
আজকের এই বেদনা, হোক আমাদের শপথ
আর যেন না ভাসে, এভাবে কোন প্রাণের রথ।

নিরাপদ হোক পথ, বেঁচে থাকুক প্রাণ
জীবন মূল্যবান, এই হোক আমাদের জ্ঞান।
ধীরে চলো, নিয়ম মানো, বাঁচুক প্রাণ
নিরাপদ যান, হোক সড়কের গান।



0 মন্তব্যসমূহ

নবীনতম