ভালোবাসা মানে, শুধু একসাথে কাছাকাছি থাকা নয়,
ভালোবাসা মানে, দূরে থেকেও কাছে থাকা যেন হয়।
ভালোবাসা মানে, হাসির ভিড়ে লুকানো সকল ব্যথা,
ভালোবাসা মানে, তবু নীরব কষ্টগুলো আপন করে নেওয়া কথা।
ভালোবাসা মানে, দায়িত্ব, ধৈর্য আর প্রতীক্ষা,
ভালোবাসা মানে, দুঃখের দিনে বিশ্বাস হয়ে দাঁড়িয়ে থাকার দৃঢ় দীক্ষা।
ভালোবাসা মানে, হারলেও হাল ছেড়ে না দেওয়া,
ভালোবাসা মানে, ঝড়ের মুখে বুক পেতে সামনে এগিয়ে যাওয়া।
ভালোবাসা মানে, গোলাপের রঙিন আহ্বান,
ভালোবাসা মানে, আঙুলে লেগে থাকা কাঁটার নীরব অভিমান।
ভালোবাসা মানে, রক্ত ঝরলেও থামে না ফুল ছোঁয়ার সাধ,
ভালোবাসা মানে, সৌন্দর্যের দাম দিতে গিয়ে ক্ষত ও আঘাত।
ভালোবাসা মানে, সুখ এলে দু’জনে একসাথে ভেজা,
ভালোবাসা মানে, দুঃখে বুকের ভেতর বৃষ্টি নেমে যাওয়া।
ভালোবাসা মানে, ভাঙনের পরও দৃঢ় বিশ্বাস,
ভালোবাসা মানে, নতুন ভোরে আবার একসাথে হাঁটার আশ্বাস।
ভালোবাসা মানে, না-পাওয়ার মাঝেই সকল পাওয়া,
ভালোবাসা মানে, অপূর্ণতার ভিতর পূর্ণতার মানে খোঁজা।
ভালোবাসা মানে, কাঁটা থাকুক, ক্ষত থাকুক, যাই থাকুক সাথে—
ভালোবাসা ছাড়া যেন জীবন থেমে যায় যেন মাঝপথে।
মাহমুদ দীপক
ভলোবাসা দিবস, ছাব্বিশ।

0 মন্তব্যসমূহ
Thanks for your valuable Comments.