দীর্ঘ দশ মাস গর্ভের আঁধারে,
স্বযত্নে রেখেছিলে মমতার চাঁদরে।
মৃত্যু যন্ত্রণা নীরবে সহ্য করে,
যমের দুয়ার ছুঁয়ে ফিরে এসে,
আমায় তুমি এনেছো এ ধরায়।
রক্তভেজা সেই কষ্টের প্রহরে,
তোমার হাসিতে তখনও, মমতা ঝরে
নিজের জীবন তুচ্ছ করে নির্ভয়ে,
যে নতুন সূর্য ফুটিয়েছিলে তুমি
আমারই পরিচয়ে।
১৯৯৬ সাল, ১৩ই মে
সময় থেমে গেল
বুকটা যে মোর শূন্য হলো
মা..!
তুমি কোথায় হারালে,
আমায় ফেলে এই আড়ালে।
বুকটা যে মোর শূন্য হলো
মা..!
তুমি কোথায় হারালে,
আমায় ফেলে এই আড়ালে।
ভোরের শিশির, রাতের তারায়
কোথায় তোমায় খুজব আমি
কোন আকাঁশের, কোন ঠিকানায় ?
তোমার সেই ডাক “আয়রে বাবা”
আজও কানে নিশান বাজায়
ডাকতে ইচ্ছে করে তোমায়
গভীর রাতের নির্জনতায়।
স্নেহ মাখা মায়ের আঁচল
শান্তির এক সুনীল ছায়া,
যেখানেতেই লুকিয়ে থাকে
মমতা স্নেহের পরম পাওয়া।
শৈশব জুড়ে তোমার ছোঁয়া
আজও আমার হৃদয় ভাসায়
চোখের জলে বালিশ ভেজাই
নীরব ব্যথা বুকের মাঝে,
তুমি ছাড়া এই পৃথিবী
আজও যেন শূন্য লাগে।
দুঃখ এলে মাথার পরে
রাখতে তুমি কোমল হাত,
তোমার ছোঁয়ায় সরে যেতো
হাজার দুঃখ, কষ্ট ঘাত।
ঘুম পাড়ানি মিষ্টি সুরে
ভরিয়ে দিতে সকল রাত,
তোমার মুখের মুচকি হাসিই
ছিলো আমার সুখের প্রভাত।
যতই কঠিন বাধা আসুক,
যতই আসুক ঝড়,
মায়ের আঁচল থাকলে পাশে
ভয় থাকেনা আর।
.......................................................
আন্তর্জাতিক মা দিবসে পৃথিবীর সকল মায়েদের প্রতি জানাই
গভীর শ্রদ্ধা ও সন্মান।
ভালো থাকুক পৃথিবীর প্রতিটি মা।
আন্তর্জাতিক মা দিবসে পৃথিবীর সকল মায়েদের প্রতি জানাই
গভীর শ্রদ্ধা ও সন্মান।
ভালো থাকুক পৃথিবীর প্রতিটি মা।
মাহমুদ দীপক, দশই মে ছাব্বিশ

0 মন্তব্যসমূহ
Thanks for your valuable Comments.